রোজদিন ডেস্ক :
পাঞ্জাব (Punjab)-সহ উত্তরের পাঁচটি রাজ্য এবারে প্রকৃতির রোষে বিধ্বস্ত। প্রচণ্ড বৃষ্টি ভূমিধস মানুষের জীবন বিপর্যস্ত। গত ৩ সেপ্টেম্বর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেন এই বন্যা বিধ্বস্ত রাজ্যগুলি নিয়ে ভেবে দেখার জন্য। পরবর্তীতে প্রধানমন্ত্রী পাঞ্জাব-সহ রাজ্যগুলিতে যান এবং অবস্থার উন্নয়নে প্যাকেজ ঘোষণা করেন।

আজ বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে গিয়েছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা অমৃতসরের বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন, প্রকৃতির রোষে যাদের জীবন তছনছ হয়ে গেছে তাদের দুঃখ দুর্দশার কথা জানতে চান।
কিন্তু গুরুদাসপুরে একটি নদী পার হওয়ার সময় রাহুল গান্ধীকে নিরাপত্তাজনিত কারণে আটকানো হয়। বলা হয় পাকিস্তানের হুমকি আছে তাই যাওয়া ঠিক হবে না এ ব্যাপারে পাঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দার সিং রাজা বলেন, যদি রাহুল গান্ধীর সিকিউরিটি থ্রেট থাকে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?

রাহুলের সঙ্গে ছিলেন পাঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং, রাজা ওয়ারিং, পাঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া, অমৃতসরের এমপি গুরজিত সিং অজলা ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
তবে রাহুল অমৃতসরে আঞ্জালা এলাকার ঘনওয়াল গ্রামে যান এবং বন্যার দুর্গত মানুষদের খোঁজ খবর নেন এবং ক্ষয়ক্ষতির হিসাব নেন। এই ঘনওয়াল গ্রাম পাঞ্জাবের অন্যতম বন্যাক্লিষ্ট এলাকা। চিরাচরিতভাবে বন্যাপীড়িতদের পাশে বসে তাদের সুখ-দুঃখের যন্ত্রণার কথা, সব হারিয়ে যাওয়ার কথা শোনেন রাহুল।
এরপর রামদাস এলাকায় ঐতিহাসিক বাবা বুধাসাহিব গুরদোয়ারায় যান রাহুল।

Be the first to comment