রোজদিন ডেস্ক, কলকাতা:– আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার আরজি করের ঘটনাস্থল পরিদর্শন করতে পারবেন না। বুধবার এমনই নির্দেশ দিল শিয়ালদহ আদালত।
এদিন বিচারপতি বলেন, ”যখন একটি তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তখন ব্যক্তিগত ভাবে ক্রাইম সিন ভিজিট করা এবং নিজেদের মতো করে এক্সপার্টকে দিয়ে এক্সজামিন করানোর বিষয় আইনে নেই। এক্ষেত্রে এই আদালত অনুমতি দিতে পারে না। উচ্চ আদালতে যেতে পারেন আপনারা।”
তিনি বলেন, ”আপনারা কি সমান্তরাল তদন্ত চাইছেন! সিবিআই কীভাবে নো অবজেকশন দিল? অবাক হচ্ছি দেখে! সিবিআইয়ের অবস্থা শোচনীয়। তাহলে কি মনে হচ্ছে, সিবিআই তদন্ত ঠিক ভাবে করেনি! তাদের ফরেন্সিক এক্সপার্টরা কী করলেন?” তিনি আরও বলেন, ”তাহলে তথ্য প্রমাণ লোপাটের তদন্ত কীভাবে করল সিবিআই! এই কারণেই কি দুজনের বিরুদ্ধে চার্জশিট দিতে পারল না? এই জন্যই কি জামিন পেয়ে গেলেন দুজন!’

Be the first to comment