মহারাষ্ট্রের ভোটে বড়ো ধরনের কারচুপি, ইন্ডিয়া জোটের বৈঠকের আগে প্রমাণ সহ অভিযোগ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : ১১ই আগস্ট নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি রয়েছে ইন্ডিয়া জোটের। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জোটের বৈঠক ডাকা হয়েছে। এদিনের হাইভোল্টেজ বৈঠকের আগে সাংবাদিক সম্মেলন করে বিজেপি শিবিরের দিকে বড় অভিযোগ তুললেন রাহুল গান্ধী।

এদিন রাহুল গান্ধী সংবাদিক সম্মেলনে বলেন, ‘আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন ছিল না, তবুও পুরো দেশ এক দিনে ভোট দিত। এখন ভোট মাসের পর মাস চলে। কেন আলাদা আলাদা দিনে ভোট দেওয়া হয়?’ রাহুল বলেন, ‘গণতন্ত্রে প্রতিটি দলকেই সরকারের বিরোধিতার মুখোমুখি হতে হয়, কিন্তু আমি জানি না কেন এটি বিজেপিকে প্রভাবিত করে না এবং এটিই একমাত্র দল।’

রাহুল এদিন বলেন, ‘এক্সিট পোল, ওপেনিয়ান পোল অন্য কিছু দেখায়, যেমনটি হরিয়ানা এবং মধ্যপ্রদেশের নির্বাচনে দেখা গিয়েছিল, তারপর হঠাৎ করে ফলাফল অন্য কিছুতে পরিণত হয়। এতে  বিশাল পার্থক্য দেখা গেছে। আমাদের সার্ভেও খুব শক্তিশালী, তবে এর ফলাফলও ভিন্ন দেখায়। সার্ভেতে  যা দেখা যায়, ফলাফল তার বিপরীতে বেরিয়ে আসে।’

উল্লেখ্য, আজ ইন্ডিয়া জোটের বৈঠকে বিরোধী জোটের সদস্যদের নিজের বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই নৈশভোজ বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত থাকছেন লোকসভায় পার্টির দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*