নয়ডা শ্রমিকদের সংহতি জানালেন রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক : লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী নয়ডার বিক্ষুব্ধ, প্রতিবাদী শ্রমিকদের সংহতি জানালেন। ন্যুনতম মজুরির দাবিতে গত কয়েকদিন ধরে একটি সংস্থার শ্রমিকদের বিক্ষোভে উত্তাল নয়ডা। গতকাল বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্র ভঙ্গ করতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোঁড়ে। আজ ও পরিস্থিতি ওখানে থমথমে।
সমাজ মাধ্যমে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী নয়ডার এই ঘটনাকে কর্মীদের দীর্ঘদিনের চূড়ান্ত কান্না বলে অভিহিত করে বলেন, ওঁদের কথা এতদিন শোনা হয়নি। জীবনধারণের খরচ ও বেতনের অনেক ব্যবধান। একজন কর্মী যদি মাসে ১২ হাজার টাকা আয় করেন, তাঁকে শুধু বাড়ি ভাড়াই দিতে হয় ৪ হাজার থেকে ৭ হাজার টাকা। মুদ্রাস্ফীতি, আয় না বাড়া ইত্যাদিতে চাপে থাকা কর্মীরা ঋণ নিতে বাধ্য হন। এটাই উন্নয়নশীল বা উন্নত ভারতের আসল বাস্তব।
নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র যে শ্রম কোড চালু করেছে তা নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন। এই আইনে কর্মীদের দৈনিক কাজের সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করার তিনি সমালোচনা করেন।
কর্মীদের মাসে ন্যুনতম বেতন ২০ হাজার টাকার দাবি কিছু বেশি নয় বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*