গত ১০ বছরে বিভিন্ন পরীক্ষায় ১৫২ বার প্রশ্ন ফাঁস, তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক :

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত দশ বছরের শাসনে কেন্দ্র ও রাজ্য স্তরের বিভিন্ন পরীক্ষায় ১৫২ বার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে। এর ফলে সাড়ে সাত কোটি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আজ তোপ দাগেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। কিন্তু একটি ক্ষেত্রেও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

কেউ কোন সাজাও পাননি বলে তিনি জানান। আজ দিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিক বৈঠক ডেকে তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থা কারচুপিতে ভরা পদ্ধতি হয়ে উঠেছে।

নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে লাগাতার আন্দোলন ও সঙ্গে আক্রমণ শানিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী।

গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে তিনি, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব প্রমুখের ধর্ণা অবস্থান নিয়ে তুলকালাম বাধে। আজ রাহুল গান্ধী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবির পাশে দিল্লিতে ছাত্র, যুবদের ওপর হামলায় যুক্তদের চিহ্নিত করা, প্রধানমন্ত্রীকে ক্ষমা প্রার্থনার দাবি ও রাখেন। বলেন, শিক্ষার্থীরা সন্ত্রাসবাদী না। তাঁরা নিজেদের অধিকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন৷ তাঁদের ওপর লাঠি চালানো, কাঁদানে গ্যাস ছোঁড়া অগণতান্ত্রিক ও অভারতীয় আচরণ।

কেন্দ্রের বিজেপি সরকার দেশের শিক্ষা ব্যবস্থা কে সম্পুর্ন ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে রাহুল গান্ধী বলেন, আরএসএস সমগ্র শিক্ষা ব্যবস্থাকে দখল করে প্রতিষ্ঠানগুলি চালাচ্ছে।

তাঁর দাবি, গতকাল তাঁকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়ার সময় এক পুলিশ কর্মী তাঁর কানে কানে বলেছিলেন, এই সরকারের পতন ঘটান।

টানা হেঁচড়ায় তাঁর নাক দিয়ে গতকাল রক্ত বেরিয়ে আসা নিয়ে রাহুল গান্ধী জানান, তিনি এর পরোয়া করেন না, এর থেকে আরও বেশি খারাপ আচরণ করুক, কিন্তু শিক্ষার্থীদের ওপর যেন কোন অত্যাচার না হয়। দেশের শিক্ষাব্যবস্থা কে কোন মতেই তাঁরা ব্যবসাক্ষেত্র হতে দেবেন না। সব বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ ভাবে দেশের পড়ুয়াদের অধিকার রক্ষা ও শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের দাবিতে সংসদ থেকে রাজপথ অবধি আন্দোলন জারি রাখবে বলে দৃঢ়ভাবে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*