রোজদিন ডেস্ক : পুজো শেষ। তবে উৎসবের শেষ নয়। কিন্তু বৃষ্টি পিছু ছাড়ছে রাজ্যবাসীর। দশমীতে ভারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী তিন দিন ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ বৃহস্পতিবার রাতেই ওড়িশার গোপালপুর দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। বর্তমানে গোপালপুর উপকূলেই তার অবস্থান। এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতেও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। ওই এলাকায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে।
আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৮ শতাংশ। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৮ শতাংশ।
উত্তরবঙ্গের তিন জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ।

Be the first to comment