চিনের প্রতিরক্ষামন্ত্রীর সাথে বৈঠক রাজনাথ সিংয়ের; কি আলোচনা হল?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এর বৈঠকে যোগ দিতে গিয়ে চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে আলাদা বৈঠক করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠকে সীমান্তে উত্তেজনা প্রশমন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য বেজিংকে দিল্লি একাধিক প্রস্তাব দিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

জানা গেছে এই প্রস্তাবগুলির মধ্যে রয়েছে ২০২৪ সালের ‘ডিসএনগেজমেন্ট’ মেনে চলা, মতানৈক্য নিরসনে প্রতিনিধিস্তরে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ইত্যাদি। এছাড়াও জানা যায় চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে পাক মদতপুষ্ট সন্ত্রাস নিয়ে নয়াদিল্লির উদ্বেগের কথাও তুলে ধরেন রাজনাথ সিং। এ-ও জানান যে, সীমান্তপারের সন্ত্রাস মোকাবিলায় এ বার থেকে ‘অপারেশন সিঁদুর’-এর মতো পদক্ষেপ করবে ভারত।

চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজনাথ সিং। সেখানে তিনি জানান, ইতিবাচক আলোচনা হয়েছে। দু’পক্ষই সংঘাত এড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চায় বলেও জানান রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ছ’বছর পর কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হওয়ায় তিনি খুশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*