রোজদিন ডেস্ক, কলকাতা:- দীঘার রথযাত্রাকে ঘিরে এবার উন্মাদনা তুঙ্গে। তবে, তাতে কোনও মতেই পিছিয়ে নেই পুরী। ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের সমাগম শুরু হয়েছে শ্রীক্ষেত্রে। বৃহস্পতিবারই লক্ষাধিক ভক্ত এসেছেন পুরীতে। এদিন যে ভক্তরা এসেছেন তাঁদের অনেকেই প্রভুর ‘নবযৌবন দর্শন’ করার সুযোগ পেয়েছেন।
পুরীর জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান নির্বাহী আধিকারিক অরবিন্দ পাধি জানিয়েছেন, অন্যান্য বছরের মতোই এ বারেও নির্বিঘ্নে জগন্নাথদেবের রথযাত্রা করতে সব রকমের ব্যবস্থা করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দির মন্দির সূত্রে জানা গিয়েছে, শুক্রবার যাবতীয় রীতি মানার পরে, বিকাল ৪টা নাগাদ, বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথদেবের রথ মন্দিরের সামনে থেকে রওনা দেবে মাসির বাড়ি বা গুণ্ডিচা মন্দিরের দিকে।
ওড়িশা পুলিশের ডিজি ওয়াই বি খুরানিয়া জানিয়েছেন, প্রচুর ভক্ত সমাগমের কারণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুরী জুড়ে। সূত্রের খবর, সেখানে আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে পুরীতে প্রায় ১০ হাজার নিরাপত্তা রক্ষী মোতায়েন আছে।

Be the first to comment