‘ব্রহ্মস’ কারখানার উদ্বোধনে গিয়ে পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথের, করলেন মোদির প্রশংসাও

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতের মিসাইল ভাণ্ডারের সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো ব্রহ্মস। ভারতের ব্রহ্মস কিন্তু গতিতে আমেরিকা এবং চিনকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে বলেই অনেকের দাবি। পৃথিবীতে যত রকমের ক্রুজ় মিসাইল রয়েছে, তার মধ্যে ব্রহ্মস সবচেয়ে দ্রুতগামী। এই মিসাইল তৈরির জন্য রবিবার ম্যানুফ্যাকচারিং নতুন ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উত্তরপ্রদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডরে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ৮০ হেক্টর জমিতে গড়ে তোলা হয়েছে ব্রহ্মস তৈরির এই ইউনিট। রবিরার এই উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরের উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পাশাপাশি বেশ কয়েকটি প্রতিরক্ষা সম্পর্কিত প্রকল্পেরও উদ্বোধন করা হয়েছে। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই ব্রহ্মস মিসাইল। স্থল, জল এবং আকাশ-তিন জায়গা থেকেই লঞ্চ করা যায় এই মিসাইল। এই মিসাইলের রেঞ্জ ৩০০ থেকে ৪৫০ কিলোমিটার। আর দীর্ঘ রেঞ্জের ব্রহ্মস মিসাইল তৈরির কাজও চলছে। তবে এই মিসাইল প্রচণ্ড দ্রুতগতির। আমেরিকা, চিনের হাতে যে সংস্ত দ্রুতগতির মিসাইল রয়েছে, এর স্পিড তার থেকেও বেশি। এর সর্বোচ্চ গতি মাক ২.৮। অর্থাৎ শব্দ যে বেগে ছোটে তার থেকেও ২.৮ গুণ বেশি গতি এই মিসাইলের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুরন্ত গতির জন্য ইজ়রায়েল এবং আমেরিকার হাতে থাকা ডিফেন্স সিস্টেমের পক্ষেও এই মিসাইলকে রুখে দেওয়া কঠিন।
এদিন ব্রহ্মস উদ্বোধনের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানকে কড়া জবাবে বলেন, যারা সিঁদুর মুছে ছিল ভারতীয় সেনা তাদের যোগ্য জবাব দিয়েছে, সিঁদুর শুধু সামরিক অপারেশন নয় এটা একটা সংকল্প বললেন। তিনি আরও বলেন, ভারতীয় সেনা শৌর্য ও পরাক্রমের পরিচয় দিয়েছে। পায়েলগাম হত্যার পর জঙ্গিরা কোথায় লুকিয়ে জানতে চিরুনি তল্লাশি চালাচ্ছে এনআইএ। এদিন বায়ুসেনার প্রসংসা করে রাজনাথ বলেন, বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনে সফল দায়িত্ব পালন করেছে বায়ু সেনা। পহেলগাঁও হামলার পর সারা বিশ্ব ভারতীয় সেনার শক্তি দেখেছে। তিনি আরও বলেন যে কোন পরিস্থিতির জন্য দেশ তৈরি। দেশের সুপারসনিক ক্রুজ হলো এটি। অপারেশন সিঁদুরেও ব্রহ্মশ ব্যবহার করা হয়েছে বলে জানান রাজনাথ সিং। রাজনাথ জানান, যাদের সিঁদুর মুছে ছিল তাদের ইনসাফ দিতে এই অপারেশন সিন্দুর। পাকিস্তান শুধু ভারতের নাগরিকদের নিশানা করেছে তাই নয় মন্দির গুরুদ্বারা গির্জা কিছু ছাড়েনি বলে জানান রাজনাথ। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী স্পষ্ট বলেছেন আতঙ্ক বাদের বিরুদ্ধে জিরো টলরেন্স। সীমান্তেএর এপার বা ওপার যেখানেই হোক না কেন সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না ভারত। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবে রাজনাথের বার্তা।
প্রসঙ্গত, পহেলগামে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে আক্রমণ করেছে ভারত। সেই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। পাক সেনার একাধিক এয়ারবেসও ভারতীয় বায়ুসেনার হামলায় বিধ্বস্ত হয়েছে। এই কাজে ব্রহ্মস মিসাইলও ব্যবহার করা হয়েছিল বলে জানা যাচ্ছে সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত কিছু প্রতিবেদনে। যদিও সেনার তরফে এ সংক্রান্ত কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। তবে ব্রহ্মস তৈরির ইউনিটের উদ্বোধনে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তা ব্যবহার করা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন যোগী আদিত্যনাথ। ওই বক্তৃতায় পাকিস্তানেরও সমালোচনা করেছন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*