পাক অধিকৃত কাশ্মীর না ফেরালে কোন কথা নয় স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পাকিস্তান সংঘর্ষ বিরতি লংঘন করে ফের গতকাল রাত থেকে গুলি বর্ষন শুরু করে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, গুলি চললে গোলা চলবে। জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে।

কাশ্মীর নিয়ে কোন তৃতীয় পক্ষের মধ্যস্থতা আমরা মানবো না এটাও জানিয়েছেন মোদী।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ নির্মূল ছাড়া আর কোন বিষয়ে আলোচনা করতে রাজি নই আমরা। আমরা চাই পাক অধিকৃত কাশ্মীর ফিরে পেতে। এ বিষয়ে কারোর মধ্যস্থতা হোক চাই না।
পাকিস্তান ফের সংঘর্ষ বিরতি লংঘন করলে কড়া প্রত্যাঘাত করা হবে জানিয়ে দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি।

ইতিমধ্যেই জানা যাচ্ছে কিছুক্ষণ বাদেই ভরতের ডিজিএমও (ডিরেক্টার জেনারেল অফ মিলিটারি অপারেশন।) এর সাংবাদিক সম্মেলন। ভারত পাক যুদ্ধের আবহে এবারে এই প্রথম ডিজিএম এর সাংবাদিক সম্মেলন হতে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*