
মৌসুমী রায় সরকার (বিভাগীয় প্রধান)
আজকের অতিথি – সুস্মিতা মজুমদার

আজকের রেসিপি পনির মাশরুম দোপেঁয়াজা

আজকের রেসিপি পনির দোপেঁয়াজা – র উপকরণ ও পদ্ধতি নিচে দেওয়া হলো :-
পনির মাশরুম দোপেঁয়াজা
উপকরণ :
পনির :৫০০গ্রাম
মাশরুম :৫০০ গ্রাম
পেঁয়াজ : ৪ টে ( দুটো কুচি করে কাটা ও দুটো বড়ো কোয়া করে কাটা )
রসুন :৭-৮ কোয়া
ক্যাপসিকাম :১ টা ( চৌকো করে কাটা )
আদা : এক গাঁট
কাঁচা লঙ্কা : ৪-৫ টা
টমেটো : ২ টো কুচি করে কাটা
টক দই : হাফ কাপ
ও লাগছে সাদা তেল, কাজু, চার মগজ,পোস্ত নুন, চিনি,হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধোনে গুঁড়ো, কাসুরি মেথি, ঘি গরম মশলা
প্রণালী : প্রথমে মাশরুম ভালো করে ধুয়ে সাদা তেলে ভেজে নিতে হবে, এবার পনির গুলো ছোট টুকরো করে হালকা করে তেলে ভেজে নিতে হবে একটু কাঁচা ভাবটা কাটিয়ে নেবার জন্যে। এবার মিক্সার এ আদা, রসুন,কাঁচা লঙ্কা কাজু,চারমগজ, পোস্ত, টমেটো, দিয়ে ভালো করে বেটে নিতে হবে। এবার কড়াই তে সাদা তেল আর একটু দিয়ে পিঁয়াজ ও ক্যাপসিকাম ভেজে নিতে হবে। একটু লাল হয়ে এলে এক মধ্যে পেস্ট করা মিশ্রণ টা দিয়ে তার মধ্যে একে একে নুন, চিনি স্বাদ মতো হলুদ হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, ধোনে গুঁড়ো হাফ চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে মসলা কসানো হয়ে গেলে এর ওপর ফেটানো টক দই দিয়ে আরো কিছুক্ষন কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরোয়। এবার পনির ও মাশরুম ভাজা টা দিয়ে হালকা করে মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা থিক গ্রেভি বানাতে হবে। ভালো করে ফুটে গেলে এবার একটু ঘি গরম মশলা ও কসুরি মেথি ছড়িয়ে দিলেই তৈরী পনির মাশরুম দোপেঁয়াজা।
(তাহলে এবার বানিয়ে ফেলুন খুবই সহজ উপায়ে চট জলদি তৈরি সুস্বাদু পনির মাশরুম দোপেঁয়াজা আর গরম গরম পরিবেশন করুন ও পরিবারের সাথে উপভোগ করুন। আবারো আসবো নতুন নতুন রেসিপি নিয়ে রোজদিনে মৌসুমীর রান্নাঘর সেগমেন্টে)
আপনাদের জন্য একটি ভালো খবর , এবার থেকে মৌসুমীর রান্নাঘর এ প্রতি শুক্রবার থাকছে আমিষ রেসিপি এবং শনিবার থাকছে নিরামিষ রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রোজদিন।

Be the first to comment