ধর্ষণের অভিযোগে গ্রেফতার ললিত মোদির ভাই ব্যবসায়ী সমীর মোদি (Samir Modi)

Spread the love

রোজদিন ডেস্ক : কয়েক হাজার কোটি টাকার আর্থিক প্রতারণায় অভিযুক্ত ললিত মোদি এখনও ফেরার। আজও তার নাগাল পায়নি পুলিশ ও এজেন্সি। এবার গ্রেফতার হলেন ললিত মোদির ভাই ব্যবসায়ী সমীর মোদি (Samir Modi)। তবে এক্ষেত্রে আর্থিক প্রতারণা নয়, অভিযোগ ধর্ষণের। দিল্লির বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে পা রাখতেই গ্রেফতার করা হয় সমীর মোদিকে। তিনি ইউরোপ থেকে ফিরছিলেন। ধর্ষণের অভিযোগে পুলিশ আগে থেকেই তার বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করেছিল। দেশে ফেরা মাত্র তাঁকে গ্রেফতার করা হল। দিল্লি আদালতে পেশ করলে বিচারক তাকে একদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। গত সপ্তাহে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। তাঁর দাবি, ২০১৯ সাল থেকে সমীর মোদি ও তাঁর সম্পর্ক। সেই সময়ই সমীর তাঁকে একাধিকবার ধর্ষণ করে। উল্টোদিকে সমীর মোদির আইনজীবীর দাবি, অভিযোগ মিথ্যা। সমীর মোদিকে ব্ল্যাকমেইল করে, চাপ দিয়ে ওই মহিলা মোটা টাকা আদায় করতেই মিথ্যা এফআইআর করেছেন। গত ৪ বছর ধরে তাঁর ব্ল্যাকমেইল চলছে। প্রমাণ হিসাবে হোয়াটসঅ্যাপ চ্যাটও দেখান তিনি। যেখানে ওই মহিলা ৫০ কোটি টাকা দাবি করেছেন বলেই অভিযোগ। পুলিশ এখন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*