শান্তনুর বিরুদ্ধে বড় পদক্ষেপ আইএমএ কলকাতা শাখার; কি? জানুন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পর এবার শান্তনু সেনকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা। সাসপেনশন চিঠিতে সই রয়েছে আইএমএ কলকাতা শাখার সম্পাদক শিল্পা বসু রায়ের।

জানা যায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাঁর রেজিস্ট্রেশন ২ বছরের জন্য বাতিল করায় আইএমএ কলকাতা শাখার প্রাথমিক সদস্যপদও সাসপেন্ড করা হল বলে শান্তনু সেনকে চিঠিতে জানানো হয়েছে।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের পর এদিন আইএমএ কলকাতা শাখার পক্ষ থেকে শান্তনু সেনকে জানানো হয়, “রাজ্যে চিকিৎসকদের রেজিস্ট্রেশনের জন্য সর্বোচ্চ সংস্থা হল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তাঁরা আপনাকে ২ বছরের জন্য সাসপেন্ড করেছে। ফলে আপনি রাজ্যে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কোনও শাখার সঙ্গে যুক্ত থাকতে পারেন না। সেই কারণে আইএমএ কলকাতা শাখার প্রাথমিক সদস্যপদ সাসপেন্ড করা হল। রাজ্য মেডিক্যাল কাউন্সিল আপনার সাসপেনশন প্রত্যাহার করলে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হতে পারে।”

প্রসঙ্গত, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শান্তনু। তাঁর দাবি, তাঁর ডিগ্রি বৈধ। রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছিলেন। আরটিআই-ও করেছিলেন, কিন্তু তিনি কোনই উত্তর পাননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*