সুনীল গাভাসকরের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান, একই টেস্টে ডবল ও সিঙ্গেল সেঞ্চুরি করার রেকর্ড শুভমান গিলের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সুনীল গাভাসকরের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করার নজির গড়লেন শুভমান গিল। বিশ্বের নবম ব্যাটসম্যান হিসাবে একই ম্যাচে ২০০ ও ১০০ করা সহ আরও একাধিক নজির গড়েন গিল।

বার্মিংহামে দ্বিতীয় টেস্টে অবশেষে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করল ভারতীয় দল। ৪২৭ রানে ৬ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ইংল্যান্ডকে ৬০৮ রানের এক অসম্ভব টার্গেট দিল টিম ইন্ডিয়া।

শুধু শুভমান গিল নয়, দ্বিতীয় ইনিংসে ভারতীয় ইনিংসে উল্লেখযোগ্য অবদান রাখেন কেএল রাহুল, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। রাহুল ৫৫, পন্থ ৬৫ ও জাদেজা ৬৯ রানের ইনিংস খেলেন।

প্রথম ইনিংসে ২৬৯ রানের এক ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন শুভমান গিল। নিজের ফর্ম দ্বিতীয় ইনিংসেও ধরে রাখেন ভারত অধিনায়ক। সেঞ্চুরি করেন তিনি। ১৬১ রানের রেকর্ড ব্রেকিং ইনিংস খেলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*