অভয়ার মৃত্যু বার্ষিকীতে কসবা আইন কলেজের নির্যাতিতার বিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক শুভেন্দুর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবা আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে পথে নেমে গত দুদিন আগেই নবান্ন অভিযানের কথা বলেছিলেন বিরোধী দলনেতা শু‌ভেন্দু। এর পর শনিবার তিনি আরজি করের নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করেছেন। তাঁদের সঙ্গে কথা বলার পর বাইরে বেরিয়ে ৯ই আগষ্ট নবান্ন অভিযানের ডাক দেন তিনি।

বিরোধী দলনেতা জানান, আরজি করের নির্যাতিতার মা-বাবাও তাতে অংশগ্রহণ করবেন। তবে এ বিষয়ে শুভেন্দু জানান, ওই নবান্ন অভিযান হবে দলীয় পতাকা ছাড়া। বিজেপির নেতা-কর্মীরা পতাকা ছাড়াই ওই অভিযানে অংশ নেবেন। নাগরিক সমাজের ছাতার তলায় এই কর্মসূচি হবে বলে জানা গেছে।

সম্প্রতি ঘটে যাওয়া আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিল ‘ছাত্রসমাজ’ নামে একটি সংগঠন। নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তারা। ছাত্রসমাজের সেই কর্মসূচিকে সমর্থন করেছিল বিজেপি। অনেকে বলে থাকেন, আড়াল থেকে মদত দিয়েছিলেন শুভেন্দুই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*