শরৎ বসুর জন্মদিনে শ্রদ্ধা পরিষদীয় মন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : স্বাধীনতা সংগ্রামী শরৎ চন্দ্র বসু-র ১৩৬তম জন্মদিনে বিধানসভা ভবনে শ্রদ্ধা জানালেন পরিষদীয় তথা কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। তাঁর প্রিয় দাদা ছিলেন শরৎ চন্দ্র বসু। স্বাধীনতা সংগ্রামে নেতাজির সহযোগীও ছিলেন । তিনি ইংরেজ শাসকদের হাতে গ্রেফতারও হন।

১৯৩৬ থেকে ১৯৪৭ সালের জানুয়ারি পর্যন্ত তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৪৬ সালে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী ছিলেন। কেবিনেট মিশন পরিকল্পনা নিয়ে কংগ্রেসের ভূমিকা সম্পর্কিত ইস্যুতে তিনি ১৯৪৭ সালে তার সদস্য পদ ত্যাগ করেন। একজন দেশপ্রেমিক বাঙালি হিসেবে শরৎচন্দ্র বসু বাংলা বিভাগের ঘোর বিরোধী ছিলেন।তিনি ভারতীয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একজন নৈতিক সমর্থক ছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের হয়ে আদালতে বিনা পারিশ্রমিকে সওয়াল করতেন।

কলকাতা হাইকোর্টের সামনে তাঁর একটি মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে।

আজ শোভনদেব চ্যাটার্জি বিধানসভা ভবনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা জানান।

শিক্ষক দিবস উপলক্ষে বেলেঘাটার  ৩৪ নম্বর ওয়ার্ড-এ এক অনুষ্ঠানে অংশ নেন পরিষদীয় মন্ত্রী। স্থানীয় পুরপ্রতিনিধি অলকানন্দা দাসের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। সমাজসেবী অলক দাস-সহ বিশিষ্টরা সেখানে উপস্থিত থেকে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণ-কে শ্রদ্ধা জানান।

ঢাকুরিয়ার এক রক্তদান শিবিরেও যান শোভনদেব চ্যাটার্জি। ৯২ নম্বর ওয়ার্ড-এ শাসক দলের উদ্যোগে আয়োজিত এই শিবিরে তিনি রক্তদানের উপযোগিতার কথা বলে উৎসাহ দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*