রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে ফের বড় দুর্ঘটনা। রোপওয়ের তার ছিঁড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ৬ জন। তাদের মধ্যে ৩ জন স্থানীয়, ২ জন কাশ্মীরের ও একজন রাজস্থানের বলে জানা যায়।
গুজরাটের পাঁচমহল জেলার অভগধ পাহাড়ের মন্দিরে নির্মাণ সামগ্রী সরবরাহের কাজে নিযুক্ত ছিল এই রোপওয়ে। কি করে এই দুর্ঘটনা হল তা নিয়ে তদন্তর নির্দেশ দিয়েছেন জেলার কালেকটর অজয় দহিয়া। জানা যায়, পাহাড়ের মন্দির কমিটি এই রোপওয়ের পরিচালনা করে। আজ নির্মাণ সামগ্রী দিয়ে ফেরার সময় আচমকা তার ছিঁড়ে এই মর্মান্তিক ঘটনা হয়। মৃত ৫ জন ওই রোপওয়ের কেবিনেই ছিলেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নামে। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব এর কারণ কিনা তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে।
ওই মন্দিরে ভক্তদের যাতায়াতের জন্য রোপওয়েটি খারাপ আবহাওয়ার জন্য বন্ধ আছে। তবে নির্মাণ সামগ্রী বহনের জন্য এই রোপওয়েটি চালু ছিল বলে জানা যায়।

Be the first to comment