১০টা

Spread the love
  1. উচ্চ প্রাথমিকে অবশিষ্ট মেধা তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং করে সুপারিশপত্র দিতে বলল কলকাতা হাইকোর্ট।
  2. বাম আমলেও ছিল এখনও সেই একই ছবি সরকারি স্কুলে শিক্ষক আছে তো ছাত্র নেই, ছাত্র আছে তো শিক্ষক নেই। বিদ্যাসাগরের নিজের জেলায় প্রাথমিক স্কুলে চারটে ক্লাস একসঙ্গে নেন একজন শিক্ষক। অথচ দিল্লিতে আপ সরকারের আমলে সরকারি স্কুলগুলিতে শুধু ইংলিশ মিডিয়াম নয়, রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলীর জন্য সুইমিংপুলও।
  3. রাত পোহালেই স্কুল সার্ভিস কমিশন এর পরীক্ষা। ৯ বছর পর হতে চলেছে এই পরীক্ষা। তৎপর-প্রশাসন। কোনো রকম দুর্নীতি ভুলচক না করতে বদ্ধপরিকর কমিশন, বললেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
  4. পুজোর আগে রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদি। তবে কবে কোথায়? এখনো কর্মসূচি ঠিক হয়নি।
  5. দুর্গাপুজোর উদ্বোধনে রাজ্যে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনো পর্যন্ত সেই রকমই ঠিক আছে।
  6. বন্দে ভারত এখন আর শুধু বিলাসবহুল ট্রেন নয়। স্লিপার ট্রেন চালু করতে চলেছে রেলদপ্তর। পাটনা থেকে দিল্লি ছুটবে ট্রেনটি। দ্বারভাঙ্গা ও সিতামারী স্টেশন-এ থামবে।
  7. মঙ্গলবার ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় অসুস্থ থাকলেও কিছুটা ভালো আছেন বলে ভোট দিতে যাবেন। রবিবারেই ডেরেক ও’ব্রায়েন তাঁদের নিয়ে দিল্লি পৌঁছবেন।
  8. দেশের মাঠে শেষবার আর্জেন্টিনার হয়ে খেললেন লিওনেল মেসি। করলেন জোড়া গোল, তা সত্ত্বেও আবেগে কাঁদলেন, কাঁদালেন গোটা গ্যালারিকে।
  9. ক্যান্সারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ৬৯ বছর বয়সী টেনিস তারকা বিয়র্ন বর্গ। এই যুদ্ধে স্ত্রী প্যাত্রীসিয়াকে সঙ্গে নিয়ে কোর্টের ডাবলস খেলে জেতার মত স্পিরিট ১১ বার গ্ল্যান্ডসাম জয়ী  বর্গ-এর।
  10. শিক্ষক দিবসে আবেগঘন পোস্ট মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের। সহজ স্বীকারোক্তি সচিনের। একটি কয়েন কিডব্যাগ আর তিনজন গাইডিং হাত নিয়ে যাত্রা শুরু করেছিলাম। সেই তিনজন হলেন আমার বাবা, আচরেকার স্যার আর দাদা অজিত। চির কৃতজ্ঞ চিরকাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*