উচ্চ মাধ্যমিকের সেমিস্টার প্রথা তুলে দেওয়ার আর্জি

Spread the love

রোজদিন ডেস্ক : উচ্চ মাধ্যমিকের সেমিস্টার প্রথা তুলে দেওয়ার পক্ষে জোর সওয়াল উঠছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আর্জি জানিয়েছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, এই প্রথা পড়ুয়াদের অতিরিক্ত টিউশন নির্ভর করে তুলেছে, শিক্ষা প্রতিষ্ঠানে তাদের আসা কমে যাচ্ছে। এই প্রথা শিক্ষার বেসরকারিকরণের দিকে নিয়ে যাচ্ছে বলেও তিনি মনে করেন।
উচ্চ মাধ্যমিকের সেমিস্টার প্রথা নিয়ে তিনি সমাজমাধ্যমে মতামত আহবান ও করেন।সেখানে দেখা যায় সিংহভাগ অভিভাবক, পড়ুয়াই এর বিরোধী।
বিশিষ্ট শিক্ষাবিদ কিংকর অধিকারী এতে উদ্বিগ্ন। তাঁর মতে, যেখানে সিংহভাগ অভিভাবক, পড়ুয়ারা এই সেমিস্টার প্রথার বিরোধী, সেখানে এই প্রথা কার্যকর না করাই ভাল। এই বিষয়ে তিনি সংসদ কর্তৃপক্ষ কে আগেও আর্জি জানিয়েছেন, আবারও জানাচ্ছেন।
শিক্ষা ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সোপান। সেখানে সবার মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*