ঘরে ফিরছে ছেলে, উচ্ছ্বসিত মা- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন শুভাংশু শুক্লার মা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– প্রায় তিন সপ্তাহ মহাকাশে কাটিয়ে শুরু হয়েছে পৃথিবীতে ফেরার তোড়জোড়। আজ সোমবার ভারতীয় সময় বিকেল ৪টে ৩০ মিনিটে মহাকাশ থেকে পৃথিবীর দিকে রওনা দেবেন শুভাংশু-সহ বাকি নভোচররা। ১৫ জুলাই, বিকেল ৩টে নাগাদ শুভাংশুদের মহাকাশযান প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করবে।

ছেলের ফিরে আসার খবরে খুশি শুভাংশুর মা আশা শুক্লা। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘খুব ভালো লাগছে। ১৮ দিন পর আমার ছেলে পৃথিবীতে ফিরছে। মনে হচ্ছে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরি। কিন্তু তা সম্ভব নয়। দেশবাসী আমার ছেলের জন্য প্রার্থনা করছে। সকলের আশীর্বাদ ওর সঙ্গে রয়েছে। সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। তাঁকে অনেক ধন্যবাদ।’

মহাকাশচারী শুক্লা দেশে ফিরে আসার পরেই শুরু হবে ভারতের আসল পরীক্ষা। মহাকাশ স্টেশনে ১৮ দিন থেকে শুক্লা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সে সব কিছুই ব্যবহার করা হবে ভারতের নিজস্ব মহাকাশ মিশনে। ভারতের এই মহাকাশ মিশনের নাম দেওয়া হয়েছে ‘গগনযান’।

১৯৮৪ সালে প্রথম ভারতীয় রাকেশ শর্মার পর আবার ২০২৫ সালে আবার কোনও ভারতীয় মহাকাশে পাড়ি দিয়েছিলেন। অ্যাক্সিওম স্পেসের চতুর্থ মিশনে ক্যাপ্টেন পাইলট হিসেবে অংশ নিয়েছেন শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গে এই মিশনে অংশ নিয়েছেন পেগি হুইটসন, স্লাওস উজনানস্কি, টিবর কাপু, মিচেল লোপেজ অ্যালেগ্রিয়া, গুলা সিয়েসিরানি, প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*