নেপথ্যে পড়ার চাপ? লক্ষ্ণৌ-এ বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার তরুণ!

Spread the love

রোজদিন ডেস্ক : বাবার ইচ্ছা ছিল ছেলেকে ডাক্তারি পড়ানোর। ছেলের এতে আপত্তি। এই নিয়ে বচসার জেরে বাবার রাইফেল দিয়েই তাঁকে খুন করলো ছেলে অক্ষত (১৯)। হাড়হিম এই ঘটনা হয়েছে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ-এ। গত ২০ ফেব্রুয়ারি কাকভোরে বাবা কে শুধু খুন করাই নয়, তাঁর দেহ টুকরো করে পাচারও করছিল সে। তার ছোট বোনের সামনেই বাবাকে গুলি করে সে। বোনকে চুপ থাকার জন্য ভয়ও দেখায়।
গতকাল সন্ধ্যায় এই ভয়ংকর ঘটনা র কথা সামনে এলে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। সূত্রের খবর, অক্ষতর সন্দেহজনক আচরণে পুলিশের টহলদারী দল তাকে জিজ্ঞাসাবাদ করে, সে তখন নিহত বাবার দেহাংশ পাচারের চেষ্টা করছিল। তার অসংযত কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়, টানা জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে সে অপরাধের কথা স্বীকার করে। পুলিশ সূত্রে প্রকাশ, বাবা মানবেন্দ্র সিং-কে হত্যার পর অক্ষত তাঁর দেহ বাড়ির তিন তলা থেকে নীচে নিয়ে আসে। দেহ টুকরো করে মাথা-সহ কিছু অংশ গাড়িতে করে সাদ্রাউনায় ফেলে আসে। বাকি অংশ বাড়িতে এক নীল ড্রামে লুকিয়ে রাখে। পুলিশ তাকে গ্রেফতার করার পর রাইফেলটি উদ্ধার করে। তাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*