সফদরজং হাসপাতাল থেকে সোনম ওয়াংচুক কে সরানো যাবে না : দিল্লি উচ্চ আদালত

Spread the love

রোজদিন ডেস্ক: দিল্লি উচ্চ আদালত সফদরজং হাসপাতাল থেকে সমাজকর্মী সোনম ওয়াংচুক কে সরানোর আর্জি খারিজ করেছে। সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো এই আর্জিতে রবিবার উচ্চ আদালতে আর্জি জানান।
তাঁর এই আর্জি খারিজ করলেও আদালত এই বিষয়ে কেন্দ্র র কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে।
গত তিন সপ্তাহের বেশি অনশনরত সোনম ওয়াংচুক প্রয়োজনীয় মেডিকেল সহায়তা পাচ্ছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই হাসপাতাল ও এইম সের বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁর চিকিৎসার তদারকি করছেন।
রবিবার বিচারপতি মিনি পুষ্কর্মা জরুরি ভিত্তিতে সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো র আবেদন শোনেন। তাঁকে নিজের পছন্দের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গীতাঞ্জলি আর্জি জানিয়েছিলেন।
অন্যদিকে সোমবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান কর্মসূচি ঘিরে দিল্লির রাজনৈতিক আবহাওয়া ক্রমেই তপ্ত হয়ে উঠেছে। অনশনরত অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন এই কর্মসূচি বানচাল করতে দিল্লি পুলিশ নানা পরিকল্পনা নিয়েছে। তারা তরুণদের কন্ঠ রোধ করতে চায়।
এর আগে সোনম ওয়াংচুক এই কর্মসূচি কে ভয়ের থেকে, অবিচার থেকে স্বাধীন হওয়ার আন্দোলন বলে জানিয়েছেন।
এস এফ আই সহ বহু সংগঠন এই আন্দোলনে যোগ দিয়েছে। একাধিক বলিউড তারকা সোনম ওয়াংচুক কে সংহতি জানিয়েছেন।
দিল্লি পুলিশ সাফ জানিয়েছে সোমবার কোনভাবে এই কর্মসূচি র অনুমতি দেওয়া হবে না

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*