রোজদিন ডেস্ক: আগামী ২১ জুলাই প্রদেশ কংগ্রেসের শহিদ মিনার কর্মসূচির আয়োজন সরেজমিনে খতিয়ে দেখবেন দলের জাতীয় পর্যবেক্ষক প্রকাশ জোশী সহ নেতারা।
রাজ্যের পরিবর্তিত পপরিস্থিতিতে এই সমাবেশ সফল করতে উদ্যোগ নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ নেতা কর্মীরা। রবিবার ও তাঁরা শহিদ মিনারে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে যান। দলের সদ্য নিযুক্ত জাতীয় পর্যবেক্ষক প্রকাশ জোশী, জাতীয় যুব কংগ্রেস সভাপতি, একাধিক সাংসদ এই সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিধান সভা নির্বাচনের পর বিভাজিত তৃণমূলের তুলনায় রাজনৈতিক ভাবে তাঁদের সমাবেশ সফল হবে বলে প্রদেশ কংগ্রেস নেতাদের আশা।

Be the first to comment