দশে দশ

Spread the love
  1. আর্জেন্তিনাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতল স্পেন।
  2.  রবিবার কলকাতায় এসে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে রাজ্যে মাওবাদী, জঙ্গি কার্যকলাপের প্রসঙ্গও পাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের কার্যকলাপ যাতে নতুন করে মাথা চাড়া না দেয় সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়ে গেলেন শাহ।
  3. আজ, ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১৩ অগস্ট পর্যন্ত।  প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার।
  4. আজই পেশ করা হতে পারে জাতীয় সম্মানের অবমাননা (প্রতিরোধ) বিল। এই বিলে বন্দেমাতরম গানের অবমাননা করা হলে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান দেওয়া হয়েছে।
  5. ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে দেদার টিকিট বিক্রি হয়েছিল। টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল পদও! এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন ঋতব্রত শিবিরের চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়
  6. উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির লাল সর্তকতা। সোমবার ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। এর জেরে পার্বত্য এলাকায় ভূমিধস ও প্লাবনের আশঙ্কা রয়েছে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরে।
  7.  ঘাঘরবুড়ি মন্দির প্রাঙ্গণে ধূমপান, মাদক ও প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে।
  8. সোমবার সিজেপি সংসদ অভিযানের কর্মসূচির কথা মাথায় রেখে দিল্লি পুলিশ ব্যাপক পুলিশ মোতায়েন করেছে।
  9. মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় সমরুদ্ধি এক্সপ্রেসওয়েতে সোমবার ভোরে গাড়ির পিছনে মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু পাঁচজনের।
  10. মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় ৪৫ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পাঁচ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*