দক্ষিণ কোরিয়ায় (South Korea) মা হওয়ার পুরস্কার ভারতীয় নারীকে

Spread the love

রোজদিন ডেস্ক : তাদের দেশে জন্মহার ক্রমেই তলানিতে। বিয়ে, সন্তান ধারণে দিনদিনই অনীহা বাড়ছে সে দেশের নারীদের। বিয়েতে ইচ্ছুক না পুরুষরাও। সব মিলিয়ে দেশের জনসংখ্যা কমতে থাকায় উদ্বিগ্ন  দক্ষিণ কোরিয়ার (South Korea) সরকার। এবার ওখানে এক ভারতীয় মহিলা সন্তানের জন্ম দেওয়ার বেজায় খুশি তারা। মিলেছে ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকার সরকারি পুরস্কারও।

সমাজ মাধ্যমে নিজের এই নজিরবিহীন অভিজ্ঞতার কথা জানিয়েছেন নেহা অরোরা। দক্ষিণ কোরিয়ার এক অধিবাসীকে বিয়ে করেছেন তিনি। তাঁর সন্তান সম্ভাবনার কথা সামনে আসতেই কোরিয়া সরকার চিকিৎসার জন্য ৬৩, ১০০ টাকা দেয়। সরকারি পরিবহণে যাতায়াতের খরচ বাবদ দেয় ৪৪,০৩০ টাকা। এই সব ঘটনায় যুগপৎ বিস্মিত,  আনন্দিতও তিনি।

প্রসঙ্গত, দেশে জন্ম হার বৃদ্ধির হার বাড়াতে নানাভাবে উৎসাহ দেয় দক্ষিণ কোরিয়ার সরকার। মা হলে এক লপ্তে মেলে মোটা টাকার অভিনন্দন পুরস্কার ও। শিশুদের লালনপালনের জন্যও অর্থ-সহ  নানা ভাবে সহায়তা করা হয়।  প্রসূতি মা, শিশুদের নানা সুযোগ সুবিধাও দেয় সরকার। ভারতে যা অকল্পনীয়।

কোরিয়ার বাসিন্দাকে বিয়ে ও মা হওয়ায় এত সুযোগ-সুবিধা মেলায় অভিভূত নেহা সমাজ মাধ্যমে তার এই অনন্য অভিজ্ঞতা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*