জল্পনা শেষ, বৈশাখীকে সঙ্গী করে তৃণমূলেই ফিরলেন শোভন চট্টোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক : গত কয়েকদিনের জল্পনায় ইতি টেনে অবশেষে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরলেন দিদির প্রিয় কানন ওরফে শোভন চট্টোপাধ্যায়। তবে একা নয়, এবার সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে সাত বছর পর ঘরে ফিরলেন।একদা মমতার ছায়াসঙ্গী শোভন। দলে ফিরে তিনি বললেন, আমার শিরা বলুন, আর ধমনী বলুন, সবই তৃণমূল। এটা আমার নিজের ঘর৷ নিজের পরিবার। তাই এখানে ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রাক্তন মেয়র বলেন, দলকে শক্তিশালী করার জন্য জন্য আমি আমার সমস্ত সিনসিয়ারিটি ও ডিগনিটি দিয়ে আপ্রাণ চেষ্টা করবো। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা আমাকে যে দায়িত্ব দেবেন আমি তা মন দিয়ে পালন করার চেষ্টাকরবো। কিছুদিন আগে রাজ্য সরকারের তরফে আমাকে এনকেডিএ-র দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে অনেক কাজ করার আছে। আমি সেগুলি ভালোভাবে করার চেষ্টা করবো। রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোভন ও বৈশাখী দু’জনকেই দলে স্বাগত জানান। অরূপ বিশ্বাস বলেন, শোভন চট্টোপাধ্যায় দলনেত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন। দলের শীর্ষ নেতৃত্ব তাঁর আর্জি মেনে তাঁকে দলে নেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেন। এদিন যোগদান পর্বের শেষে শোভন-বৈশাখী দু’জনেই সোজা কালীঘাটের অফিসে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ একান্তে কথা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*