কলকাতা বিশ্ববিদ্যলয়ের হোস্টেলগুলি খতিয়ে দেখতে বিশেষ উদ্যোগ

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৬টি হোস্টেলের খতিয়ে দেখতে এবার বিশেষ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিক প্রতিটি হোস্টেলের স্বাস্থ্য পরীক্ষা করে দেখবেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকেরা এই কাজে তাঁকে সহযোগিতা করবেন। এবিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সংস্কার সংক্রান্ত কাজের তত্ত্বাবধানের জন্য একটি অ্যাডভাইসারি কমিটি গঠন করা হবে।
তবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে এও জানানো হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিডন রো স্ট্রিটের ছাত্রী আবাসের কড়িকাঠ কেন ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে। সেই কমিটি রিপোর্ট পেশ করার পর, দোষীদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হবে। এ ছাড়াও ইঞ্জিনিয়ারেরা প্রতিটি হস্টেলে কি ধরনের পরিকাঠামোগত সংস্কারের প্রয়োজন রয়েছে, তা খতিয়ে দেখবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*