পথদুর্ঘটনায় আহত বিশিষ্ট কবি শ্রীজাত, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, তাঁর অনুরাগীরা

Spread the love

রোজদিন ডেস্ক : বিশিষ্ট জনপ্রিয় কবি, লেখক, গীতিকার, পরিচালক শ্রীজাত ব্যানার্জির গাড়ি আজ বিকেলে হাওড়ার সাঁত্রাগাছিতে দুর্ঘটনার কবলে পড়ে। একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় আচমকা পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁর গাড়িকে প্রবল জোরে ধাক্কা দেয়। এতে তাঁর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝাঁকুনিতে তাঁর পেশিতে প্রচন্ড চোট লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাড়িতে চিকিৎসা চলবে বলে জানা গেছে।
জনপ্রিয় কবির এই দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই দুর্ঘটনায় যুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়ে দেন।

এই খবরে শ্রীজাতের অনুরাগীরাও উদ্বিগ্ন। তাঁর স্ত্রী দুর্বা ব্যানার্জি জানান, অল্পের জন্য বড় বিপদ থেকে উনি রক্ষা পেয়েছেন। ওঁর পেশিতে আঘাত লেগেছে। চিকিৎসা চলছে। আপাতত তিনি স্থিতিশীল আছেন।
তাঁকে চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। উদ্বিগ্ন অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*