রোজদিন ডেস্ক, কলকাতা:-হঠাৎ ইজরায়েলের প্রধানমন্ত্রীর ফোন এল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। সেই কথোপকথনে উভয় দেশের সংঘাত নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘রাইসিং লায়ন’ অপারেশন চালিয়ে ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। একাধিক পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে তারা।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে কথার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “আমি ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং ওই অঞ্চলে শান্তি ও স্থায়িত্ব পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি।” এর আগে ভারত বলেছিল ইরান ও ইজরায়েলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত “গভীরভাবে উদ্বিগ্ন” এবং পরিস্থিতির দিকে “পুঙ্খনাপুঙ্খ নজর” রাখছে। এও জানান তিনি কোনও উত্তেজনাপূর্ণ পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য উভয় দেশের সরকারকে আর্জিও জানিয়েছিল ভারত।

Be the first to comment