Instead Of Hanging,, মৃত্যুদন্ডে ইঞ্জেকশন ব্যবহারের আবেদন খারিজ শীর্ষ আদালতে

Spread the love

রোজদিন ডেস্ক: মৃত্যু দন্ড কার্যকরে ফাঁসির বদলে কম যন্ত্রণা দায়ক হিসাবে ইঞ্জেকশন দেওয়ার আবেদন খারিজ করল শীর্ষ আদালত।।
সম্প্রতি আইনজীবী ঋষি মালহোত্রা ফাঁসির বদলে প্রাণঘাতী ইঞ্জেকশন, ইলেক্ট্রিক চেয়ার, বা গুলি করা ইত্যাদি বিকল্প ব্যবস্থা নিয়ে জনস্বার্থ আবেদন করেন। তাঁর প্রস্তাব ছিল , মৃত্যুদন্ড কার্যকর হলেও তা যেন যন্ত্রণা হীন হয়।
মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ ও বিচার পতি সন্দীপ মেহতার বেঞ্চে এর শুনানি হয়। আবেদন কারী এই বিষয়ে রাষ্ট্র সঙ্ঘ র প্রস্তাব উল্লেখ করেন। সেখানে যে দেশে মৃত্যু দন্ড আছে, তা যথা সম্ভব যন্ত্রণা হীন করতে বলা হয়েছে।
বিচারপতি দ্বয় এই প্রস্তাব খারিজ করেছেন।।তবে বিকল্প পদ্ধতি নিয়ে ভবিষ্যতে যদি শক্তি শালি , বৈজ্ঞানিক পদ্ধতি আসে, তা পর্যালোচনা করা যেতে পারে বলে জানান।।এর পাশে কেন্দ্র চাইলে বিকল্প পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ দের কমিটি গঠন করতে পারে বলে তাঁরা জানান।
উল্লেখ্য, এই রাজ্য ও দেশে মৃত্যু দন্ড প্রাপ্ত বহু আসামী আছেন। মৃত্যু দন্ড তুলে দেওয়া নিয়েও বিভিন্ন মহলে বিতর্ক জারি আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*