বহরমপুরে মুখ্যমন্ত্রী, রেল দুর্ঘটনায় মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করবেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বহরমপুরে গেছেন। গত সপ্তাহে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত চার শিশুর পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। গত সপ্তাহে ট্রেনের ধাক্কায় স্কুল ভ্যানে থাকা এই শিশুরা প্রাণ হারায়। যেখানে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়, তিনি সেখানেও যেতে পারেন বলে জানা যায়।
এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না হয় এর জন্য তিনি রেল কর্তৃপক্ষ কে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলবেন।
মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*