ভেস্তে গেল আমেরিকা ও ইরানের মধ্যে ষষ্ঠ দফার পরমাণু বৈঠক

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকা এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফার পরমাণু বৈঠক ভেস্তেই গেল। শনিবার তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, এই সংঘাতের আবহে আলোচনায় বসা যায় না। বর্তমান পরিস্থিতিতে আলোচনা ‘অর্থহীন’ বলেও দাবি করেছে ইরান। এবং তার সাথে সাথে যুদ্ধের সামগ্রিক পরিস্থিতির জন্য তারা আমেরিকাকেই দায়ী করেছে।
ইরানের বিদেশ দফতরের মুখপাত্র এক প্রতিবেদনে জানিয়েছেন, “এক পক্ষ অর্থাৎ আমেরিকা এমন আচরণ করছে যে, আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। আপনি একই সঙ্গে বোঝাপড়ায় আসতে চান, আবার ইজ়রায়েলকে ইরানের ভূখণ্ডে আক্রমণ করার সুযোগ করে দিতে চান। দুটো একসঙ্গে হতে পারে না।”
এখানে উল্লেখ্য যে, শুক্রবার তেহরানে ইজ়রায়েলের হামলার পরেই ইরান আমেরিকার দিকে অভিযোগের আঙুল তুলেছিল। দাবি করেছিল যে, হামলা চালানোর ক্ষেত্রে ইজ়রায়েলকে সমর্থন করছে আমেরিকা। আমেরিকা অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে।
ইরান-ইজ়রায়েল সংঘাতের আবহে আমেরিকা এবং ইরানের মধ্যে পরমাণু বৈঠক আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় ছিলই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য প্রথমে জানিয়েছিলেন, তিনি আশাবাদী। কিন্তু ইরান ওই বৈঠকে আর যোগ দেবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেনছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*