রোজদিন ডেস্ক :
সিঙ্গুর থেকে চলে যাওয়া টাটা-কে তাঁরা আনবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দাবি করেন। সিঙ্গুরে যে জমিতে টাটার গাড়ি কারখানা করার কথা ছিল, সেই জমি আর সরকারের হাতে নেই। প্রাক্তন সরকার ওই জমির মালিকানা কৃষকদের দিয়েছে। কিন্তু ওখানে আলু, ধান, পাট কিছুই হয় না। ওই জমিতে টাটার রড সিমেন্ট সব মিশে আছে বলে তিনি আক্ষেপের সুরে বলেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এবার শিল্প দফতরের দায়িত্ব পেয়েছেন পাঁচ বারের বিধায়ক (তাপস রায়)। রাজ্য শিল্পে বিনিয়োগে এগোচ্ছে। আগামী দিনে বেকার সমস্যার সমাধান হবে । পরিযায়ী শ্রমিকরা ফিরবেন। তবে বিনিয়োগ কারীদের প্রেক্ষাপট খতিয়ে দেখা হবে। যাঁদের বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণা, জমি প্রতারণা বা অন্য কোন বিষয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছে কিনা সব দেখা হবে৷ আগে জমি নিয়ে ফেলে রেখেছেন কিনা, বা শুধু ছবি তোলার জন্য আসছেন সব দেখা হবে। পুরো ব্যাপার স্বচ্ছ ভাবে হওয়ার কথা বলেন
উল্লেখ্য, রাজ্যে গত সরকারের বিরুদ্ধে শিল্প না আসা বড় অভিযোগ ছিল। বর্তমান সরকার শিল্পায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
এর আগে শিল্প মন্ত্রী তাপস রায় ও টাটা-কে ফেরানোর কথা বলেন, আজ একই কথা বললেন মুখ্যমন্ত্রীও।

Be the first to comment