রোজদিন ডেস্ক : ধর্মের দোহাই দিয়ে কোন রকম অশান্তি তিনি বরদাস্ত করবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হুঁশিয়ারি দেন। আজ নিউ টাউনে সাংবাদিক বৈঠকে কিছুটা উষ্ণভাবে মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকার আসার পর প্রথমে ভাতের হাঁড়ির চাল টেপার মত দুটো ঘটনা হয়, আসানসোল আর পার্ক সার্কাস। এরপর কড়া স্বরে তিনি বলেন, তারপর আর কিছু মনে হয় দেখতে পাচ্ছেন না! ধূলিয়ান, সামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙার মত ঘটনা হলে তাঁর থেকে খারাপ কেউ হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন।

Be the first to comment