রোজদিন ডেস্ক : লাস ভেগাসে ভয়াবহ বিস্ফোরণ! সূত্রের খবর, লাস ভেগাসের একটি রিসর্ট ও ক্যাসিনোয় বড় বিস্ফোরণ ঘটেছে। তারপরেই আগুন লেগে গিয়েছে ওই ক্যাসিনোয়। ঘটনার মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়।
বিশেষ সূত্রের খবর, প্রত্যক্ষদর্শীদের কারও কারও দাবি বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে। তবে পুলিশের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। ওই এলাকায় পৌঁছেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুন নেভানোর কাজ চলছে, শুরু করা হয়েছে উদ্ধারকাজ। যে ক্যাসিনোয় বিস্ফোরণ হয়েছে, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সামনের কিছু গাছে আগুন ধরে গিয়েছে।
এখনও পর্যন্ত হতাহতের কোনও সংখ্যা জানানো হয়নি স্থানীয় প্রশাসনের তরফে।।কিন্তু বিস্ফোরণের কারণে লাগোয়া এলাকার কোনও ভবন ক্ষতিগ্রস্ত হয়নি বলে খবর।

Be the first to comment