রোজদিন ডেস্ক : ২১ জুলাইয়ের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। সোশাল মিডিয়ায় প্রচার শুরু তৃণমূলের। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের কভার ফটোও বদলে ফেলা হয়েছে। এই পোস্টারটিই শহিদ দিবসের পোস্টার ও ব্যানার হিসেবে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।
২১শে জুলাইকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেস এই নতুন ছবিটি প্রকাশ করেছে। তাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। পিছনে সেই অভিশপ্ত দিনের ছবি। সঙ্গে তৃণমূলের লোগো লাগানো পতাকা। পাশে ‘ধর্মতলা চলো’র ডাক।
প্রসঙ্গত উল্লেখ্য আজ শনিবার শহীদ সমাবেশকে সামনে রেখে ভবানীপুরে ২১ জুলাই নিয়ে বৈঠকে বসেছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলের সমস্ত জেলার সভাপতি, জেলা চেয়ারম্যান ও বীরভূম এবং উত্তর কলকাতা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যরা। ডাকা হয়েছে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও মন্ত্রীকেও।
আরোও জানা গেছে, গত কয়েক বছরের মতো এবারও রাজ্য কমিটির তরফে দেওয়া সিডি মেনেই পোস্টার ও ব্যানার করার নির্দেশ। দলীয় কমিটির নামেই ওই ব্যানার হবে। কোনও ব্যক্তির নাম দিয়ে ব্যানার বা পোস্টার করা যাবে না। সেক্ষেত্রে নতুন এই ছবিটি ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment