রোজদিন ডেস্ক: তিন বছরের বেশি কোমায় ছিলেন তিনি। শুক্রবার থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা প্রয়াত হয়েছেন। বয়েস হয়েছিল মাত্র ৪৭.। ২০২২ সালে ডিসেম্বর মাসে যুব প্রিয় পোষ্য দের নিয়ে হাঁটার সময় আচমকা অচেতন হয়ে যান তিনি। সেই
থেকে গত সাড়ে তিন বছর কোমায় ছিলেন তিনি। ব্যাঙ্কক এর এক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ফেলেন। থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের জ্যেষ্ঠ কন্যার মৃত্যুতে দেশে গভীর শোকের ছায়া নেমেছে। মেধাবী, উচ্চ শিক্ষিত বাজরা কিতিয়াভা দেশ বিদেশে বহু সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। তিনি দেশের রাজ সিংহাসনের উপযুক্ত ছিলেন বলে মনে করা হোত। তাঁর অকাল প্রয়াণে দেশ শোকস্তব্ধ।

Be the first to comment