উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে রয়েছে একাধিক কর্মসূচি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- তিনদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অর্থাৎ আজ তাঁর সফরের দ্বিতীয় দিন। এক ঝলকে দেখে নিন আজ সারাদিন মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে?
এদিন দুপুর নাগাদ ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত হবে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি। এর পাশাপাশি, আজই তিনি উদ্বোধন করবেন কয়েক হাজার কোটি টাকার প্রকল্প এবং শিলান্যাস। যদিও গতকাল দীনবন্ধু মঞ্চে বেঙ্গল বিজনেস মিট ২০২৫-এ যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন সহ শিলিগুড়ি থেকে দিঘাগামী ৬ টি ভলভো বাস পরিষেবার কথা ঘোষণাও করেন। এছাড়াও একগুচ্ছ উয়ন্নয় মূলক প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, এবারে মুখ্যমন্ত্রীর সফরের উদ্দেশ্য প্রশাসনিক হলেও, রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ ২০২৬ বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে মাটিতে নিজেদের শক্তি আরও মজবুত করতে মরিয়া তৃণমূল। একাধিক উন্নয়নমুখী প্রকল্প এবং জনকল্যাণমূলক কাজের ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে শাসকদলের প্রভাব বাড়ায় কিছুটা ব্যাকফুটে রয়েছে বিজেপি। এরই মধ্যে জন বারলার তৃণমূলে যোগদানের ফলে যথেষ্ট বেগ পেতে হবে পদ্ম শিবিরকে। এখন দেখার মুখ্যমন্ত্রীর আশা কতটা পূরণ করে উত্তরবঙ্গে মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*