বঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সুখবর দিল আবহাওয়া দপ্তর..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :-ক্রমশ ঊর্ধ্বগতিতে বাড়ছে আবহাওয়ার পারদ! ঠাটা পড়া রোদ্দুরে প্রাণ ওষ্ঠাগত হতে জোগাড় বাংলা তথা বাঙালির। এই সময় আবহাওয়া দপ্তর শোনালো সুখবর।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার রাজ্যের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কারণে ভিজবে বঙ্গ। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস l সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৫ থেকে ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ থেকে ৫৫ শতাংশ থাকবে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। সাথে ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*