রোজদিন ডেস্ক : দুর্গাপুজো উদ্বোধনে অংশ নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কাল কলকাতা আসছেন। ২৬ সেপ্টেম্বর সল্ট লেক, সন্তোষ মিত্র স্কোয়ার ও লেক রোডের একটি পুজো উদ্বোধন করবেন তিনি।
জলবন্দি কলকাতার পরিস্থিতি নিয়ে রাজ্যের শাসক দলের সঙ্গে কেন্দ্রের শাসক বিজেপি র তরজা এখন তুঙ্গে। এই প্রেক্ষিতে ঝানু রাজনীতিবিদ অমিত শাহ কিছু বলেন কিনা, রাজনৈতিক মহলের নজর এখন সেই দিকে।
ঘটনাচক্রে ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন। কয়েক বছর আগে অমিত শাহ-র কলকাতা সফরের দিন ব্যাপক বিশৃঙ্খলায় বিদ্যাসাগরের মুর্তি ভাঙে। যা নিয়েও উভয় পক্ষে পারস্পরিক দোষারোপও তুঙ্গে উঠেছিল।

Be the first to comment