দশে দশ

Spread the love
  1. রবিবার শেষ হবে ২০২৬ সালের ব্রিকস সামিট। নয়াদিল্লির ভারত মণ্ডপমে হওয়া এই সম্মেলনে উপস্থিত হয়েছেন চিন, রাশিয়া, ইরান-সহ একাধিক দেশের প্রতিনিধিরা। আজ সকালে সদস্য দেশগুলির রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিরা একসঙ্গে ছবি তুলবেন। তার পরে অষ্টাদশ ব্রিকস সম্মেলেনের শেষ দিনের আলোচনা শুরু হবে।
  2. প্রধানমন্ত্রী মোদী বৈঠকে জোর দিয়ে বলেন, ‘দুই দেশের মধ্যে থাকা মতপার্থক্য যেন কোনও ভাবেই বড় বিবাদে পরিণত না হয়।’ ভারত-চিন সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে তিনি পারস্পরিক সম্মান, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ—এই তিনটি নীতির উপর জোর দেন।
  3. শনিবার, ১২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের মুখোমুখি হওয়ার পরই ওই রাতেই কমিশনকে ফের চিঠি লিখল কালীঘাট তৃণমূল। এবার চিঠি লিখলেন ডেরেক ও’ব্রায়েন।
  4. পোলবা থানা এলাকার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পাঁচরখি গ্রামে একটি গ্যারাজে গাঁজা মজুত করা রয়েছে।  খবর পেয়ে লক্ষ লক্ষ টাকার গাঁজা ও সঙ্গে নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করল পোলবা থানার পুলিশ। আটক একটি বোলেরো গাড়ি। গ্রেফতার গাঁজার কারবারে যুক্ত দুষ্কৃতী।
  5. গ্রেফতার হাসনাবাদের দাপুটে তৃণমূল নেতা তথা বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল শেখ। তাঁকে চেন্নাই থেকে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ ও বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।
  6. জলপাইগুড়ির একটি স্কুলে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আরও তিন ছাত্রকে আটক করল পুলিশ। সবমিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত চার নাবালককে আটক করা হয়েছে।
  7. ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার পূর্ব মেদিনীপুরের এক সিভিক ভলান্টিয়ার। ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম তপন নায়েক। শনিবার চণ্ডীপুরের ডিআইবি অফিসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা।
  8. আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির দাপট কমছে দক্ষিণবঙ্গে। মোটের উপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে পূর্বাভাস।
  9. তারেম চু নদী তীরবর্তী এলাকার ধস মেরামতির পরে এ বার পর্যটকদের জন্য লাচেনের পারমিট বিলিও শুরু করল সিকিম রাজ্য প্রশাসন। শনিবার সকাল থেকে পারমিট বিলি শুরু হয়েছে।
  10.  ট্রেনে যাত্রীদের ঘুমের সুযোগ নিয়ে একের পর এক চুরির অভিযোগ। শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেপ্তার হলেন এক প্রাক্তন প্যান্ট্রি কার কর্মী। ওডিশার গঞ্জাম জেলার বাসিন্দা ৪৫ বছরের কানহু সাহুকে গ্রেপ্তার করেছে জিআরপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*