দশে দশ

Spread the love
  1. চেনাব ব্রিজ দিয়ে ১০০ কিলোমিটার গতিতে ছুটল বন্দে ভারত, ঐতিহাসিক সন্ধিক্ষণের ছবি শেয়ার করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় রেলে এক ঐতিহাসিক মাইলফলক। শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা-বানিহাল সেকশনে ট্রেনের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। সেটা বাড়িয়ে ১০০ কিলোমিটার করা হয়েছে।
  2. মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের পরিকল্পনা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের তরফে।
  3. বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও ক্লিনিকে চিকিৎসক নিয়োগের আগে তাঁদের রেজিস্ট্রেশন ও যোগ্যতার নথি যাচাই বাধ্যতামূলক করল স্বাস্থ্য দপ্তর। বৈধ রেজিস্ট্রেশন বা চিকিৎসা করার যোগ্যতা চার দফায় যাচাই না হওয়া পর্যন্ত কোনও ব্যক্তিকে চিকিৎসক হিসেবে নিয়োগ করে কাজ বা ওষুধ প্রেসক্রাইব করতে দেওয়া যাবে না।
  4. শুক্রবার বর্ধমান শহরের বিসি রোডে হঠাৎ পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে গিয়ে রাস্তার দুই পাশে বেআইনি পার্কিং দেখেই রীতিমতো ক্ষুব্ধ মন্ত্রী। দ্রুত বিসি রোডকে দখলমুক্ত করার নির্দেশ দেন তিনি।
  5. আপাতত সঙ্কট মুক্ত ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মচ্ছর। তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, অভিযুক্ত সহকারী পাইলটকে জিজ্ঞাসাবাদের পরে সংযুক্ত আরব আমিরশাহির হাতে তুলে দিয়েছে সৌদি আরব
  6. Flydubai FZ1073 ফ্লাইটের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর মাঝ আকাশে হামলার ঘটনায় অভিযুক্ত ওমানি কো-পাইলটের পরিচয় এল প্রকাশ্যে। CNN-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁর নাম হামাম-আল হাম্মামি। তিনি ওমানের নাগরিক। কিন্তু ইসলামিক উগ্রপন্থায় বিশ্বাসী হওয়ার কারণে তাঁকে নিষিদ্ধ করে ওমান। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তিনি বিমান ওড়াতে পারবেন না।
  7. দিঘির দখল ও মাছ চাষ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে অতিরিক্ত জেলাশাসককে হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের কংগ্রেস নেতা শুভাশিস পাল ওরফে সোনা পালের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) ইজাজ আহমেদ।
  8. আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। তবে কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। আপাতত বলাই যায়, দুর্গাপুজোর আনন্দ তেমন ভাবে মাটি করতে পারবে না বৃষ্টি।
  9. যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ভারত বনাম ব্রাজ়িল ম্যাচ। এই প্রথম ব্রাজ়িলের বিরুদ্ধে মাঠে নামছে ভারত।
  10. আজ এশিয়ান গেমসে ভারতের সামনে পাকিস্তান ক্রিকেট ফাইনাল। দুই দেশই প্রথম বার এশিয়াডে মুখোমুখি হতে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*