প্রতিবেদন: রাজ্যবাসীকে পুজো উপহার (Puja Gift)। দুর্গাপুজোর আগে রাজ্যের সব শ্রেণির রেশন গ্রাহকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করল সরকার। এই প্রথম জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের পাশাপাশি রাজ্যের আওতাধীন রেশন গ্রাহকরাও এই সুবিধা পাবেন। খাদ্য দফতর সূত্রে খবর, পরিবার পিছু এক কেজি করে চিনি, ময়দা এবং ২৫০ গ্রাম সুজি এক দফায় দেওয়া হবে। ৫০ শতাংশ ভরতুকিতে এই সামগ্রী মিলবে। তবে বিক্রয়মূল্য ঠিক কত হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি। দফতর ইতিমধ্যে নির্দেশ দিয়েছে, আগামী ১৪ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত রেশন দোকানে এই সামগ্রী পৌঁছে দিতে হবে। রাজ্যের মোট ২ কোটি ২ লক্ষ ১৭ হাজার ৫২৬টি পরিবার এই বিশেষ পুজো প্যাকেজ পাবেন। এতদিন পর্যন্ত পুজোর বিশেষ প্যাকেজ শুধুমাত্র জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকদের জন্য সীমাবদ্ধ ছিল। এবার সেই পরিধি বাড়িয়ে রাজ্য প্রকল্পের গ্রাহকদেরও অন্তর্ভুক্ত করা হল। এর ফলে উপকৃত হবেন আরও কয়েক লক্ষ পরিবার। রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রেশন ডিলারদের সংগঠনও

Be the first to comment