- পুজো মিটতেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। আজ শুক্রবার ঝাড়গ্রামের জামবনী ব্লকে লোধা ও শবরদের গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
- আগামীকাল শনিবার তিনি যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। সেখানে রয়েছে প্রশাসনিক বৈঠক।
- চোরবাগান কাণ্ডের তদন্তে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক বিভাগ, তোলা হল থ্রিডি ক্যামেরায় ছবি।
- চোরবাগান কাণ্ডের দায় কার, প্রাথমিক ভাবে সেটাই খুঁজবে সিট, জানিয়ে দিলেন সিট-প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী।
- চোরবাগান বিপর্যয়ে গ্রেফতার আরও এক ঘোষক। বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছিল ঘটনার সময় ঘোষকের দায়িত্বে থাকা সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে। এবার ধরা দিলেন আর এক ঘোষক কুশল মজুমদার।
- ফেসবুক লাইভে এসে কুশল দাবি করেন, ঘটনার পর ক্লাবকর্তারা তাঁকে লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছিলেন। এরপরই তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
- “মানুষ আমাদের আর চাইছে না”, রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের।
- শুক্রবার সকালে ফের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক। ফোন বা মেইল নয়, টয়লেটে থাকা টিসু পেপারে ২৩ নম্বর গেটে বোমা থাকার উল্লেখ।
- সেই বার্তা উদ্ধার হতেই শুরু হয়ে তল্লাশি, তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে সিআইএসএফ ও অন্য নিরাপত্তা রক্ষীরা। তবে এখনও পর্যন্ত কোনও বোমা জাতীয় কিছু মেলেনি।
- সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গর্গের কাজ নিয়ে প্রশ্ন তুলে দুটি পৃথক চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। তথ্য জানার অধিকার আইনে সামনে এল নির্বাচন কমিশনের অন্দরের তথ্য।
- পুজোর ছুটি মঞ্জুর না হওয়া সত্ত্বেও কেন হাসপাতালে গরহাজির? দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের MSVP-সহ ৮ জনকে শোকজ করল রাজ্যের স্বাস্থ্য দফতর।
- তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয় ক্ষতি। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু ও আহতের সংখ্যা ৪৬। ৩৩৯টি বাড়ি ভেঙে পড়েছে।

Be the first to comment