রোজদিন ডেস্ক: সোমবার সদাব্যস্ত রাসবিহারী তে সিগনালে দাঁড়িয়ে থাকা দুটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে বিপত্তি দেখা দেয়।। প্রচন্ড ঝড় বৃষ্টি তে একটি বড় গাছ ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। কালিঘাট থেকে গাড়ি দুটি টালিগঞ্জের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনায় আটজন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। ক্রেন এনে গাড়ির ওপর দিয়ে গাছ সরানো হয়। এর ফলে বেশ কিছুক্ষণ ওখানে যান জট ছিল।
এইদিন কলকাতা, শহরতলিতে বেশ কিছুক্ষণ প্রবল বৃষ্টি হয়। নীচু এলাকায় জল জমে যায়। আবহাওয়া দফতরের খবর, কয়েকদিন বৃষ্টি চলবে।
গত কয়েকদিনের প্রচন্ড গরমের পর বৃষ্টি তে অনেকটা স্বস্তি ও মিলেছে।

Be the first to comment