বিধায়কদের জন্য নিউটাউনে দু’দিনের প্রশিক্ষণ শিবির, শুরু ৩ জুলাই

Spread the love

রোজদিন ডেস্ক : জনপ্রতিনিধি হিসেবে বিধায়কদের দায়িত্ব ও পরিষদীয় কার্যপ্রণালি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে রাজ্য বিধানসভার পরিষদীয় দপ্তর। সোমবার বিধানসভায় এই ঘোষণা করেন অধ্যক্ষ রথীন্দ্র বসু।অধ্যক্ষ জানান, আগামী ৩ ও ৪ জুলাই নিউটাউনের কনভেনশন সেন্টারে দু’দিনের এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। দেশের সাতটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ এই শিবিরে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন বিষয়ে তাঁদের অভিজ্ঞতা ও বক্তব্য রাখবেন। স্পিকার বলেন, জনপ্রতিনিধি হিসেবে বিধায়কদের দায়িত্ব, আইন প্রণয়নের প্রক্রিয়া, বিধানসভার নিয়মকানুন, প্রশ্নোত্তর পর্ব, বিভিন্ন সংসদীয় বিধি এবং পরিষদীয় কাজকর্ম সম্পর্কে সদস্যদের আরও দক্ষ করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শিবিরে অংশ নেওয়ার জন্য সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*