রোজদিন ডেস্ক :
তিনি ছিলেন মানব রূপে ঈশ্বর। তাঁর ধর্মে বিশ্বাসীরা তাঁকে ঈশ্বর রূপে ভজনা করে। সেই শান্তির দূত যিশুর রূপে নিজের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে বিতর্কে জড়ালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এআই দিয়ে তৈরি এই ছবিতে ট্রাম্পকে দেখা যায়, তাঁর দুই হাত দিয়ে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছে। সাদা, লাল রঙের আলখাল্লা পরে তিনি এক শয্যাশায়ী ব্যক্তির কপালে হাত ছুঁয়ে আছেন। যেমন যিশুর ছবিতে দেখা যেত।
ডোনাল্ড ট্রাম্পের এই ছবি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন ধর্মীয় নেতারা।
তাঁরা মার্কিন রাষ্ট্রপতির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করেন।
প্রবল বিরোধিতা ও বিতর্কের মুখে ট্রাম্প ছবিটি সরিয়ে নেন বলে জানা যায়।
ট্রাম্প পোপ চতুর্দশ লুই এরও সমালোচনা করেছেন। যা নিয়ে পোপ বলেন, ট্রাম্প প্রশাসনকে তাঁর কোন ভয় নেই। তিনি গসপেলের বাণী উচ্চ স্বরে প্রচারে ভয় পান না। এই কাজ করতেই তাঁর আশা।

Be the first to comment