রোজদিন ডেস্ক: উত্তর প্রদেশের উন্নাও এক সরকারি গণবিবাহের অনুষ্ঠানে উপহার দেওয়া গদিতে তৃণমূলের ছবি ও প্রতীক দেখা যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কিভাবে ওই গদি ওখানে এলো তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, ৪৫৯টি গণবিবাহে দম্পতি দের দুটি করে গদি উপহার দেওয়া হয়। এর মধ্যে কয়েকটি তে টি এম সি লেখা, দলের প্রতীক চিহ্ন ও ছিল।।কিভাবে তা ওখানে এলো তা নিয়ে তদন্ত হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও নেওয়া হয়েছে বলে জানা যায়।

Be the first to comment