রোজদিন ডেস্ক : বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল একজনের। মামলায় গ্রেফতার করা হয়েছিল সিপিআইএম নেতা লায়েক আলিকে। তবে জেলে থাকাকালীন ফের নতুন করে তাঁকে অন্য কোনও মামলায় গ্রেফতার বা “শ্যোন অ্যারেস্ট” করা যাবে না বলে সোমবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ঘটনায় মোট ৪টি এফআইআর দায়ের করে বারুইপুর থানা। যার একটিতে সিপিআইএম নেতা লায়েক আলিকে গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে উস্কানি দেওয়া-সহ একাধিক অভিযোগ আনা হয়। বাকি ৩টি মামলাতেও তাঁকে শ্যোন অ্যারেস্ট করা হতে পারে। এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান লায়েক আলি। ওই মামলায় গত শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ছিল যে, সোমবার পর্যন্ত অন্য কোনও মামলায় লায়েক আলিকে গ্রেফতার করা যাবে না ৷ সোমবার সেই মামলায় এই নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নির্দেশে কিছুটা স্বস্তিতে জেলে হেফাজতে থাকা লায়েক আলি।

Be the first to comment