রোজদিন ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল। অবশেষে আগাম জামিন পেলেন তিনি। তবে রয়েছে একাধিক শর্ত। প্রথমতঃ তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে অনুব্রতকে। জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বীরভূমের একটি ইটভাটা থেকে ৩০ লক্ষ টাকা লুটের মামলায় নাম জড়ায় তাঁর। সেই মামলার তদন্তে আগামী ১০ দিনের মধ্যে তাঁকে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। অনুব্রতকে ওই মামলায় গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কা করে আগেই সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু তাতে লাভ হয়নি। মামলা গ্রহণই করেনি আদালত। আগাম জামিন পেতে মরিয়া অনুব্রত এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার সেই মামলায় তাঁকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট।

Be the first to comment